PROJONMO RUPANTOR

শিরোনামঃ প্রজন্ম রূপান্তর প্রশিক্ষণ ও কারিকুলাম

 

উদ্দেশ্য : আমাদের উদ্দশ্যে বিভিন্ন মণ্ডলী ও সংস্থার পরিচর্যাকারীদের কে গঠন করা ও তাদেরকে প্রশক্ষিণ দেওয়া যাতে তারা ছেলেমেয়ে ও তাদের পরিবারকে প্রজন্ম ক্লাব/চিলড্রেন কার্যক্রমের মধ্যে দিয়ে জয় করতে পারে। প্রজন্ম রূপান্তর ক্লাব একটি আর্কষণীয়, শিক্ষামূলক, বাইবেল ভিত্তিক প্রোগ্রাম যা হৃদয় স্পর্শনীয়, আধুনিক ও অংশগ্রহনমূলক পদ্ধতি ব্যবহার করে ঈশ্বরের সত্য শিশুদেরকে শিখতে ও বুঝতে সাহায্য করবে। সাপ্তাহিক এই সুসমাচারমূলক কার্যক্রমটি শিশুদের ঘরের কাছে পৌছে গিয়ে তাদের পরিবারের সাথে একটি সুন্দর সম্পর্ক গঠন করতে সাহায্য করে। এবং তাদের নিজেদের জীবনে যীশুকে গ্রহন করতে এবং খ্রীষ্টে বৃদ্ধি পতেে সাহায্য করে থাকে।

মূল বৈশিষ্ট্যঃ এই প্রশিক্ষণ ও কারিকুলামের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো-

  • প্রজন্ম ক্লাব অল্প সময়ের জন্য (মাত্র ৫০ মিনিটের কার্যক্রম) কিন্তু অধিক উত্তেজনাপূর্ণ
  • এই কারিকুলাম যে কোন বয়সের শিশুদের জন্য প্রযোজ্য
    • সব বয়সের শিশুরা একসাথে একই স্থানে উপভোগ করতে পারে তাতে আলাদা আলাদা ক্লাশ ভাগ করার দরকার হয় না
    • সার্ভিস পরিচালনা করতে ৩/৪ জনের একটি দল একসাথে কাজ করতে হয়।
  • শিক্ষাগুলো পারস্পারিক ক্রিয়া-প্রতিক্রিয়া সম্বলিত (নাটক, ক্রাফটিং, খেলা, গল্প, নাচ-গান ইত্যাদি)
  • হাতে-কলমে শিক্ষাদান
  • মণ্ডলী বা কমিউনিটি, সব স্থানেই কার্যকরী

কারিকুলাম ম্যাপ (কারিকুলাম এর বিস্তারিত)

  • সর্ম্পূণ রঙ্গীন ছবযিুক্ত কারিকুলাম
  • বছরে ৪০টি লেসন/পাঠ মোট ৪০ সপ্তাহরে জন্য
  • প্রত্যকেটি লেসনে ৮টি করে রঙ্গীন ছবি, বাইবেল পদের রঙ্গীণ ছবি  ও  শিক্ষার টেক্স
  • সর্ম্পূণরুপে বাইবলেীয় এবং সুসমাচার ভিত্তিক কারিকুলাম
  • কারিকুলাম যে কোন বয়সের শিশুদের এমনকি বাবা-মায়েদের জন্যও উপযোগী
  • কয়েকটি লেসনের নাম ও তার উদ্দেশ্য
লেসনের নাম উদ্দেশ্য
১.১ ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন ঈশ্বর সবকিছু তাঁর ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন আর সেই একই ঈশ্বরের এই ক্ষমতাও আছে যে তিনি শিশুদের জীবনের সমস্ত সমস্যাগুলোও সমাধান করতে পারেন।
১.২ যীশুই সেরা জীবন রক্ষাকারী যীশুকে মুক্তিদাতা হিসাবে গ্রহন করে তার কাছ থেকে পরিত্রান গ্রহন করা দরকার।
১.৩ জীবন একটি মূল্যবান সম্পদ শিশু ও কিশোর-কিশোরীদের নিজেদের ও অন্যদের উভয়ের জীবনের মূল্য সম্পর্কে যে খারাপ ধারণা রয়েছে তা পরিবর্তন করা। তাদের জীবন ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি উপহার ও এটিকে সবচেয়ে মূল্যবান হিসাবে বিবেচনা করা উচিত।
১.৪ ঈশ্বর সব শিশুদের ভালবাসেন ঈশ্বর কাউকে ভালবাসেন আর কাউকে বাসেন না এমন নয় কিন্তু তিনি সবাইকে ভালবাসেন এবং সবাই তার কাছে গুরুত্বপূর্ণ। তারা যেমনই হোক না কেন ঈশ্বর তাদের ভালবাসেন এবং তিনি তাদেরকে দিয়েও অনেক বড় বড় কাজ করতে পারেন।
১.৫ যীশু তোমার অন্তর সুস্থ করতে পারেন এই পাঠের উদ্দেশ্য শিশুদেরকে শেখানো যেন তারা তাদের হৃদয় পরীক্ষা করে এবং চিহ্নিত করে যে কোথায় তাদের সুস্থ্যতা দরকার। তারা জানবে যে একমাত্র ঈশ্বরই আমাদের হৃদয় সুস্থ ও পরিবর্তন করতে পারেন।
১.৬ যীশুই হচ্ছেন সেরা প্রভাব বিস্তারকারী এই পাঠের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবেনর ঐসমস্ত প্রভাববিস্তারকারীদেরেক পরীক্ষা করে দেখা এবং শিশুদেরকে তাদের সবেচেয় ভাল প্রভাববিস্তারকারীর সাথে পরিচয় করিয়ে দেয়া যার নাম – যীশু। এই পাঠের শেষে শিশুরা শিখতে পারবে যে যদি তাদের কাউকে অনুসরন করতে হয় বা কপি করতে হয় তাহলে যীশুর মত ভাল প্রভাববিস্তারকারী আর কেউ নেই।
১.৭ ঈশ্বরের সৃষ্টিকে অবহেলা করো না আমরা কেউ কারো থেকে ভাল বা খারাপ নই এবং আমাদের অন্যদেরকে নিচু দৃষ্টিতে দেখা উচিত নয়। আমরা সবাই ঈশ্বরের সৃষ্টি এবং যদিও আমাদের ভিন্ন ভিন্ন চরিত্র আছে কিন্তু আমরা সবাই ঈশ্বরের কাছে সমান।

এছাড়াও আরো রয়েছে,

  • কঠিন হলেও বাধ্য হওয়া
  • মিথ্যা বলা বন্ধ কর, সত্য দ্বারা স্বাধীন কর
  • তোমার প্রয়োজন ঈশ্বর মেটাতে পারেন
  • ভয়কে জয় কর
  • হৃদয় থেকে হিংসাকে দুর কর
  • বাবা-মাকে সম্মান কর
  • দর্শক নয়, সাহায্যকারী হও
  • ঈশ্বর যে কোন ব্যক্তিকে পরিবর্তন করতে পারেন
  • যীশুর তোমার জন্য মরেছেন
  • যীশুই হচ্ছেন আমাদের জীবনের সেরা উপহার
  • ইত্যাদি…

নোটঃ নিচে সম্পূর্ণ নমূনা লেসন রঙ্গীন ছবিসহ সংযুক্ত করা আছে

সাপ্তাহিক কার্যক্রমের নমূনাঃ

  • উদ্বোধনীঃ
    কাউন্ট-ডাউন
    স্বাগতম জানানো
    ক্লাবের নিয়ম ও প্রার্থনা
    জীবনের ৪টি বিশেষ বিষয় (ক্রিস-ক্রস)
  • খেলার সময়
  • প্রশংসার গান
  • শিক্ষার সময়
    নীরব সময়
    পাঠের শুরু (উপকরণসহ শিক্ষা)
    বাইবেলের শিক্ষা (নাটিকা)
    সম্পর্কযুক্ত গল্প
  • সিদ্ধান্ত গ্রহন ও প্রার্থনা
  • পরবর্তী সপ্তাহের ঘোষনা ও খাবার ফেলোশিপ

প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়বস্তু ও তার ব্যপ্তিঃ

আমরা বিশ্বাস করি যে ছেলেমেয়ে ও তাদের পরিবারগুলোতে স্থায়ী পরিবর্তন আনার শক্তি তখনই অর্জিত হয় যখন আমরা মণ্ডলীর লোকদের জন্য তাদের নিজস্ব কমিউনিটির লোকদেরকে জয় করার সুযোগ দেখাই এবং সেই জন্য তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে প্রস্তুত করি। এই লক্ষ্যে সান্ডেস্কুল কর্মী, পালক-পালিকা, বাবা-মা বা মণ্ডলীর সদস্যদেরকে নিচের প্রয়োজনীয় বিষয়গুলো দ্বারা প্রশিক্ষিত করা যেতে পারে। নিচে কিছু ধারণা দেয়া হলো তবে এটি প্রয়োজন সাপেক্ষে ভিন্ন হতে পারে-

  • শিশু পরিচর্যার গুরুত্ব
  • কিভাবে প্রজন্ম ক্লাব আয়োজন করতে হয়?
  • শিশুদের নিয়ন্ত্রন করা
  • দলীয় ভাবে ও শৃঙ্খলার সাথে কাজ করা
  • কিভাবে গল্প বলতে হয়?
  • কণ্ঠস্বরের ব্যবহার
  • গান ও খেলার ধারণা
  • ভিজিট করার গুরুত্ব
  • আরো অন্যান্য বিষয়সমূহ

কারিকুলাম ব্যবহারের ফলাফল ও প্রভাবঃ

  • শিশুরা যীশুকে জানতে পারবে এবং তাদের জীবনের সেরা বন্ধু হিসাবে গ্রহন করবে
  • শিশুদের জীবন আচরণ পরিবর্তন হওয়া এবং খ্রীষ্টিয় জীবনের অনেক বিষয় শিখতে পারবে যেমন প্রার্থনা করা, বাইবেল পড়া, ইত্যাদি
  • ঈশ্বরের বাক্য অনুসারে জীবন যাপন করতে শিখবে
  • কিভাবে বাহ্যিক বিষয়, পেয়ার প্রেসার এবং প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে হয়
  • মণ্ডলীর প্রতি ইতিবাচক ধারণা তৈরী ও সম্পর্ক বৃদ্ধি
  • খ্রীষ্টিয় আদর্শ জীবন যাপন সম্পর্কে শিক্ষা, ইত্যাদি

কারিকুলাম ও প্রশিক্ষণের অর্থনৈতিক বিষয়ঃ

  • সঞ্চালকঃ বিজয় মিনিষ্ট্রি’র দক্ষ ও অভিক্ষ সঞ্চালকগণ
  • যাতায়াত ও খাবার খরচঃ প্রশিক্ষণের সঞ্চালক ও অংশগ্রহণকারীদের যাতায়াত, থাকা ও খাবার খরচ আয়োজক মণ্ডলী বা সংস্থা বহন করবে।
  • প্রশিক্ষণ উপকরণঃ প্রশিক্ষণের জন্য যাবতীয় উপকরণ বিজয় মিনিষ্ট্রি সরবরাহ করবে। তবে কারিকুলাম ও অন্যান্য উপকরণ আয়োজক প্রতিষ্ঠান/মণ্ডলী কিনে নেবে।
  • কারিকুলামের মূল্যঃ সম্পূর্ণ রঙ্গীন ছবিযুক্ত ১ বছরের কারিকুলামের মূল্য মাত্র ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র)।
  • প্রশিক্ষণ ফিঃ প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য দিনপ্রতি ২০০/- (দুইশত টাকা মাত্র)।
  • প্রশিক্ষণ সময়কালঃ ২ দিন। (তবে আয়োজক প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে এটি পরিবর্তনশীল)
  • অংশগ্রহনকারীঃ আয়োজক প্রতিষ্ঠান নির্বাচন করবেন। তবে বয়সসীমা ১৮+ হলে ভাল এবং অবশ্যই বাইবেল সম্পর্কে ধারণা থাকতে হবে।

পরিশেষে,

আমরা এমন একটি শক্তিশারী কমিউনিটি গঠন করার চেষ্টা করছি যেখানে লোকেরা এমনভাবে গড়ে উঠবে যারা মণ্ডলী ও কমিউনিটির মধ্যে সম্পর্কের সেতুবন্ধন সৃষ্টি করবে।

প্রজন্ম রুপান্তর কারিকুলাম

১ম মাস

ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন


DOWNLOAD TEXT


DOWNLOAD FLASH CARD

যীশুই সেরা জীবন রক্ষাকারী


DOWNLOAD TEXT


DOWNLOAD FLASH CARD

জীবন একটি মূল্যবান সম্পদ


DOWNLOAD TEXT


DOWNLOAD FLASH CARD

ঈশ্বর সবাইকে ভালবাসেন


DOWNLOAD TEXT


DOWNLOAD FLASH CARD

২য় মাস

Scroll to Top