Resourses
Developing life-changing TOOLS to transform and make disciples of today’s generation
In under-served areas of Bangladesh, where ministry resources are limited, your generous support empowers Bijoy Ministries to equip leaders and parents with culturally relevant tools and training. These resources enable them to teach children what it means to love and follow Jesus, share the gospel effectively, and nurture young believers as they grow in their faith.
জীবন পরিবর্তন কারিকুলাম
জীবন পরিবর্তন বছর ১ খন্ড ১, সেশান ১-১২
২০০০ টাকা
জীবন পরিবর্তন বছর ১ খন্ড ২, সেশান ১৩-২৪
২০০০ টাকা
জীবন পরিবর্তন বছর ১ খন্ড ৩, সেশান ২৫-৩৫
২০০০ টাকা
১ বছরের ৩৬ টি লেশানের জন্য
৫০০০ টাকা
জীবন পরিবর্তন বছর ২ খন্ড ১, সেশান ১-১২
২০০০ টাকা
জীবন পরিবর্তন কারিকুলাম সম্পর্কে আপনাদের প্রশ্ন ও আমাদের উত্তর
জীবন পরিবর্তন কারিকুলাম অনন্য কেন
বেশিরভাগ কারিকুলাম একদিকে ঝুঁকে থাকে—শুধু বাইবেলের গল্প শেখালে শিশুরা প্রয়োগ জানে না, শুধু নৈতিকতা শেখালে বাইবেলের ভিত্তি মিস করে। প্রচলিত ধারণায় কেউ কেউ বিশ্বাস করেন, সানডেস্কুল হবে শিশুদের স্কুলের ধর্ম শিক্ষার বিকল্প; আবার কেউ মনে করেন, বছর শেষে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফল করার প্রস্তুতিই এর মূল লক্ষ্য। উদ্দেশ্য ভালো হলেও বাস্তবসম্মতভাবে এগুলো শিশুদের জীবনের বৃহত্তর চ্যালেঞ্জের সমাধানের জন্য জোরালো ভিত্তি দিতে দুর্বল। জীবন পরিবর্তন অনন্য কারণ এটি দুইয়ের সমন্বয় করে: এর মধ্যে রয়েছে:
বাইবেলভিত্তিক গল্প (২৪টি পাঠ) ████████████████████ ৬৬.৭% (যা শিকড় তৈরি করে) আর,
বিষয় ভিত্তিক / বিশ্বাস-ভিত্তিক (১২টি) ██████████ ৩৩.৩% (যা তাদেরকে ডানা দেয়)
এই দুয়ের সম্বন্নয়ের কারণে শিশুরা শেখে ’ঈশ্বর কে’ এবং দেখে কীভাবে সেই বিশ্বাস আজও বাস্তবে কাজ করে—যা প্রতিযোগিতা বা বিকল্প শিক্ষার চেয়েও বৃহৎ সত্য: বিশ্বাসই তাদের জীবনের বৃহত্তম চ্যালেঞ্জ মোকাবিলার শক্ত ভিত্তি।
কেন এই সংমিশ্রণ শিশুদের জন্য উপযুক্ত
বেশিরভাগ কারিকুলাম একদিকে ঝুঁকে থাকে:
- শুধু বাইবেলের গল্প → শিশুরা গল্প জানে, কিন্তু প্রয়োগ জানে না।
- শুধু নৈতিক শিক্ষা/বীরদের গল্প → শিশুরা ঈশ্বরের সত্যের ভিত্তি মিস করে।
জীবন পরিবর্তন কারিকুলাম ইচ্ছাকৃতভাবে দুটোকে একসঙ্গে বুনেছে:
| বাইবেলের গল্প (২৪টি পাঠ) | বিষয় ভিত্তিক পাঠ (১২টি পাঠ) |
| এটি শিকড় (roots) তৈরি করে | এটি তাদেরকে ডানা (wings) দেয় |
| তাদেরকে দেখায় যে ঈশ্বর কে | তাদেরকে দেখায় কীভাবে সেই ঈশ্বরের উপর বিশ্বাস আজও কাজ করে |
| পরিচয় গড়ে তোলে | সেই পরিচয়ের ব্যবহার শেখায় |
| সৃষ্টি, হনোক, মোশী, যীশু, উপমা, প্রাথমিক মণ্ডলী ইত্যাদি সম্পর্কে শেখায় | মাদার তেরেসা, গ্ল্যাডাস আইওয়ার্ড, জর্জ কার্ভার + “বাইবেল কেন গুরুত্বপূর্ণ” ইত্যাদি শেখায় |
এক কথায়: ঈশ্বরের বাক্যে শিকড়/ভিত্তি। বাস্তবজীবনের বিশ্বাসের উদাহরণের ডানা/চলতে শেখা।
কেন এই সংমিশ্রণ ৭–১৪ বছর বয়সীদের জন্য গুরুত্বপূর্ণ
২/৩ অংশ বাইবেলের গল্প (শিকড়): শিশুরা গল্পের মাধ্যমে সবচেয়ে ভালো শেখে। ২৪টি বাইবেলের গল্প তাদের পরিত্রাণের ইতিহাসের মূল কাহিনি জানায়—তারা বাইবেল সম্পর্কে শোনে না, বরং বাইবেল থেকেই শোনে।
১/৩ অংশ বিষয়ভিত্তিক পাঠ (ডানা): এটি শিশুদের স্বাভাবিক প্রশ্নের উত্তর দেয়—”এটা কেন আমার জন্য দরকারি?” মাদার তেরেসা, গ্ল্যাডাস আইওয়ার্ড, জর্জ কার্ভারের মতো বিশ্বাসের মহানায়করা প্রমাণ করে যে বাইবেলের গল্প থেকেই বাস্তবজীবনের বীর তৈরি হয়।
সংযোগ, প্রতিযোগিতা নয়: বিষয়ভিত্তিক পাঠ সেতু হিসেবে কাজ করে। যেমন—ক্ষমার বাইবেলের গল্পের পর মাদার তেরেসা কীভাবে শত্রুকেও ক্ষমা করেছিলেন, তা দেখিয়ে শিশুরা নিজেরাই বলে, “ওহ, এটাই তাহলে যীশুর জন্য জীবন-যাপন করা বোঝায়!”
বয়স উপযোগী: ছোটরা (৭-৯ বছর) পুনরাবৃত্তিতে আত্মবিশ্বাস পায়; বড়রা (১০-১৪ বছর) দেখে যে বিশ্বাসের মহানায়ক কেবল পালকেরাই নন—যে কেউ হতে পারে।
কেন ১০০% বাইবেলের গল্প না?
তাহলে শিশুরা বাইবেলকে দেখবে শুধুমাত্র প্রাচীন ইতিহাস হিসেবে। বিষয় ভিত্তিক পাঠ দেখায় বাইবেল আজও মানুষের জীবনে কার্যকরি।
কেন ৫০/৫০ না?
তাহলে শিশুরা অনেক গুরুত্বপূর্ণ বাইবেলের গল্প মিস করবে।
এই কারিকুলাম কেন অনন্য?
বেশিরভাগ কারিকুলাম “বাইবেলের জ্ঞান” আর “খ্রীষ্টিয়ান মহানায়কদের গল্প” আলাদা করে দেখায়। কিন্তু এখানে দুটো একসাথে দেখানো হয়েছে—নায়কদের জীবনই সেই গল্পগুলোর বাস্তব প্রমাণ।
১২টি বিষয় ভিত্তিক পাঠ কীভাবে শেখাব?
আপনি যদি ধারাবাহিক ভাবে পাঠ বাই পাঠ শেখাতে থাকেন তবে তা কোন না কোন সপ্তাহের শিক্ষার মধ্যে অন্তর্ভূক্ত হবে।
পাঠের মধ্যে কেন বাইবেল পদ মুখস্থ করানো হয় না?
বাইবেলের পদ মুখস্থ করানো নিঃসন্দেহে উপকারী। কিন্তু আমরা চাই, শিশুরা অল্প বয়স থেকেই বাইবেলের নির্দিষ্ট পদের অর্থ ও তার ব্যবহার সম্পর্কে গভীরভাবে জানুক।
তাই কোনো নির্দিষ্ট পাঠের মধ্যে একটি নতুন পদ মুখস্থ করানো তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা আমাদের উদ্দেশ্য নয় কারণ প্রতিটি পাঠের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, যা শিশুদের সঠিকভাবে বুঝতে ও আয়ত্ত করতে সময় দেওয়া উচিত।
বাইবেলের পদ শেখানো বা মুখস্থ করানোর জন্য আলাদা সময় নির্ধারণ করা যেতে পারে—উদাহরণস্বরূপ, মাসের কোনো এক সপ্তাহে শুধু পদের ওপর ভিত্তি করে একটি ক্লাস নেওয়া যেতে পারে, সেটিও খেলার ছলে, আনন্দের মাধ্যমে কিন্তু পড়াশুনা বা স্কুল পদ্ধতিতে নয়।
মূলকথা – অভিভাবক ও নেতাদের জন্য
“আপনি শুধু শিশুদের কী বিশ্বাস করতে হবে তা শেখাচ্ছেন না – আপনি তাদের দেখাচ্ছেন কীভাবে সেই অনুসারে জীবন যাপন করতে হয়।”
প্রজন্ম রুপান্তর কারিকুলাম
Sunday School Curriculum
সাধারন উপকরনের মাধ্যমে শিশুদের বাইবেলের শিক্ষা
২০০ টাকা
Visualised Lessons
যীশু বোঝেন
৪৫০টাকা
বেনীর নতুন জীবন
৪৫০টাকা
বাইবেল কি?
৪৫০টাকা
দুই ঘোড়া
৪৫০টাকা
মাদার তেরেসা
৪৫০টাকা
যোষেফ
৪৫০টাকা
মোশী
৪৫০টাকা
গ্লাডাস
৪৫০টাকা
MEMORY VERSES & OTHERS
মোবাইল পাজেল
৩৫০টাকা
লেখা ছাড়া বই
২০ টাকা
গান বই (পকেট)
২০ টাকা
স্যালভেসন ব্যান্ড
৪০টাকা
Flannelgraph
ফ্লানেল বোর্ড- ৫০০ টাকা ফ্লানেল বোর্ড এবং ইজেল ৩২০০ টাকা
Marriage and Parenting
A generation restored by Jesus, restoring the world through their faith